নিজের  কেন্দ্রে হারলেন জামায়াত আমির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৩৯ পিএম
নিজের  কেন্দ্রে হারলেন জামায়াত আমির

নিজ কেন্দ্রে হেরে গেলেন ঢাকা-১৫ আসনে প্রার্থী জামায়াত আমির ডা. শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য পাওয়া গেছে।
‘বিজয়ী’ ধানের শীষের নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াত আমির দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৫৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ১৪৭ জন।
এর আগে সকাল ৭টা থেকে সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
 

Link copied!